‘হোম সেন্টারে’ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা

২৬ মার্চ ২০২২, ০৯:০৮ AM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা © আনন্দবাজার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ২ এপ্রিল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। করোনার কারণে এবার রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে শিক্ষার্থীদের ‘হোম সেন্টারে’। নিজের বিদ্যালয়ের পরীক্ষা দেবেন তারা।

রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে এবার। পরীক্ষা সঠিকভাবে পরিচালিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে প্রত্যেক বিদ্যালয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’

আরো পড়ুন: আসন সংকট নিরসনে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ খুলছে ভারত

ভারতীয় গণমাধ্যমক আনন্দবাজার জানিয়েছে, এ বার কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। ৬ হাজার ৭২৭টি কেন্দ্রে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। সব মিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। শুধু ভোকেশনাল , হেলথ ও ফিজিকাল এডুকেশন, মিউজিক ও ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষা দুই ঘণ্টা। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

আরো জানানো হয়েছে, যে দিন যে বিষয়ে পরীক্ষা হবে, সে বিষয়ের শিক্ষক যুক্ত থাকবেন না পরীক্ষার কোনো কাজে। প্রতিটি কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক থাকবে। তারা যাতে সরকারি কর্মকর্তা হন, তা নিশ্চিত করতে জেলাশাসকদের বলা হয়েছে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close