যৌন হয়রানির অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে ৩ ছাত্রীর মামলা

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ PM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিন শিক্ষার্থী। মঙ্গলবার দায়ের করা ওই মামলায় অধ্যাপক জন কোমারফ ছাড়াও বিশ্ববিদ্যায়লকে অভিযুক্ত করা হয়। সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মামলার অভিযোগপত্রে বলা হয়, প্রতিষ্ঠানটি তার শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও শিক্ষকের প্রতিহিংসার হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মামলায় বাদীরা ক্ষতিপূরণমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেন। 

আরও পড়ুন: নিয়ম না মানায় গড়ে উঠছে না ভালো বিদ্যালয়

মামলার তিন বাদী, মার্গারেট চেরউইয়েনস্কি, লিলিয়া কিলবার্ন ও অমূল্য মান্ডাভা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আফ্রিকান এবং আফ্রিকান আমেরিকান স্টাডিজ ও নৃবিজ্ঞানের অধ্যাপক জন কোমারফ, ছাত্রীদের সম্মতি ছাড়াই চুমু ও তাঁদের গায়ে হাত দিয়ে অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানি করেছিলেন। এমনকি তিনি তাঁদের ছাত্রজীবন ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। 

মামলায় আরও বলা হয়, একজন অধ্যাপক কর্তৃক শিক্ষার্থীদের যৌন হয়রানি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যর্থতা ইঙ্গিত দেয় যে—এটি বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার প্রাতিষ্ঠানিক নীতি। এই নীতি বিশ্ববিদ্যালয়ে খ্যাতি, এর অনুষদসমূহ এবং এর শিক্ষকদের বিদ্যমান সম্মানকে যেকোনো মূল্যে রক্ষ করা। এমনকি শিক্ষার্থীদের স্বার্থ বলিদান দিয়ে হলেও। 

আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্য নিজ কার্যালয়ে গেলেন ২৫ দিন পর 

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এমন বিষয়ে (যৌন নিপীড়ন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকে তা এই মামলায় সঠিকভাবে উল্লিখিত হয়নি। 

এদিকে কোমারফের আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছেন, কোমারফ কোনো ছাত্রীর বিরুদ্ধে হয়রানি বা প্রতিশোধ নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। কোনো শিক্ষার্থীকে চুম্বন বা অযাচিতভাবে স্পর্শ করার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। 

সাবিন অ্যাওয়ার্ডস-২০২৬ পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি স…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখ…
  • ২৫ মার্চ ২০২৬
মানবাধিকার, গুম প্রতিরোধ, গণভোট অধ্যাদেশ বাতিল চায় সরকার, ক…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence