ঘোষিত ৫ লাখ রুপি পুরস্কার পেলেন মুসকান

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ PM
মুসকান ও তার পরিবারের কাছে  চেক হস্তান্তর করেন।

মুসকান ও তার পরিবারের কাছে চেক হস্তান্তর করেন। © সংগৃহীত

কর্ণাটকে হেনস্তার শিকার হওয়া বোরকা ও হিজাব পরা মুসলিম ছাত্রী মুসকানের প্রতিবাদী অবস্থান ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এরপর মুসকান খান নামের ওই ছাত্রীর সাহসীকতার জন্য ৫ লাখ রুপি পুরস্কার দিয়েছে ভারতের নেতৃস্থানীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির কর্নাটক রাজ্য সভাপতি মুফতি ইফতেখার আহমদ মুসকান খান ও তার পরিবারের কাছে এ চেক হস্তান্তর করেন।

এর আগে মঙ্গলবার রাতে জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানী এ পুরস্কারের ঘোষণা দেন।

আরও পড়ুন: নিপুণকে এফডিসিতে বরণ, ফের বসলেন সম্পাদকের চেয়ারে

জমিয়তের ভেরিফাইড ফেসবুক পেজে মুসকানকে অভিনন্দন জানিয়ে এবলা হয়, কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার সাহসী ছাত্রী মুসকান খানকে তার সাহসী প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি সাহসের মাধ্যমে নিজের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন।

তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই সাহসী কন্যাকে উৎসাহের জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হলো। ঘোষণা অনুযায়ী বুধবার তার হাতে পুরুষ্কারে অর্থ তুলে দেন জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধিরা।

এদিকে চলতান হিজাব আন্দোলন নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন সেখানকার হাইকোর্ট। সেই আদেশে বলা হয়েছে, এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত রাজ্যের কোনো স্কুল-কলেজে ধর্মীয় পোষাক পরে কোনো শিক্ষার্থী আসতে পারবেন না।

বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ আওয়াস্তি, বিচারপতি কৃষ্ণা এস, দিক্ষীত ও বিচারপতি কাজি জয়বুন্নেসা মহিউদ্দিনের সম্মিলিত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে প্রধান বিচারপতি বলেন, ‘এটি একটি অন্তর্বর্তী আদেশ। হিজাব বিতর্ক নিয়ে প্রতিদিন আদালতে শুনানি হবে এবং এ বিষয়ে চূড়ান্ত রায় আসার আগ পর্যন্ত রাজ্যের সব স্কুল-কলেজে এই অন্তর্বর্তী আদেশ প্রযোজ্য হবে।’

আরও পড়ুন: ঢাবির ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে মাইগ্রেশনের দাবি

আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি আরও বলেন, ‘রাজ্যে অবশ্যই শান্তি ফিরিয়ে আনতে হবে এবং স্কুল-কলেজসমূহ অবিলম্বে খুলে দিতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার হিজাব ইস্যুতে কর্ণাটকের একটি কলেজে হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মোটরসাইকেল চালাচ্ছিল স্কুলছাত্র, মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে …
  • ০২ জুলাই ২০২৬
সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬