বেঙ্গালুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গণজমায়েত নিষিদ্ধ

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৭ PM
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গণজমায়েত নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গণজমায়েত নিষিদ্ধ © সংগৃহীত ছবি

হিজাব পড়ে নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার বিষয় নিয়ে উত্তপ্ত ভারতের কর্ণাটক রাজ্য। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে আগামী দুই সপ্তাহের জন্য সব ধরনের গণজমায়েত এবং বিক্ষোভ নিষিদ্ধ করেছে বেঙ্গালুরু পুলিশ। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

বেঙ্গালুরুর পুলিশ প্রধান জানিয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ বা বিক্ষোভ  করা যাবেনা।

আরও পড়ুন: মুসকানকে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা

এর আগে, গতকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ এস বোম্মাই শান্তি-শৃঙ্খলা বজায়ে রাখার জন্য তিন দিনের জন্য সব স্কুল, কলেজ বন্ধ ঘোষণার নির্দেষ দেন।

স্কুল-কলেজে হিজাব পরে আসা যাবে না, এই দাবিতে গত কয়েক দিন ধরে পথে নেমেছে কর্নাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শান্তিপূর্ণ অবস্থান থেকে তা ক্রমশ হিংসাত্মক রূপ নিচ্ছে। তেমনই ঘটনা ঘটেছিল মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে। সেখানে হিজাব পরিহিত মুসকান নামে এক শিক্ষার্থীকে ঘিরে ধরে এক দল মানুষের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পাল্টা মুসকানও ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, গেরুয়া উত্তরীয় পরা ছাত্ররা চিৎকার করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকলে মুসকানও ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দিয়ে কলেজ ভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা ওই ছাত্রদের থেকে মুসকানকে দূরে সরিয়ে নিয়ে যান।

ট্যাগ: ভারত
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬
এই ভূখণ্ডে জন্ম না হলেও নজরুলের হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ: প্রধ…
  • ০২ জুলাই ২০২৬