হিজাব আন্দোলনে মালালার সমর্থন

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬ AM

© ফাইল ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ক্লাসে হিজাব পরার দাবিতে মুসলিম ছাত্রীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা অথবা হিজাব, যেকোনো একটি বেছে নেওয়ার শর্তকে ‘ভয়ানক’ বলে আখ্যা দেন নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ করা মালালা ইউসুফজাই। মঙ্গলবার রাতে করা টু্ইটে ভারতে মুসলিম নারীদের কোণঠাসা করার নীতি বন্ধে দেশটির নেতাদের প্রতি আহ্বান জানান মালালা।

গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সে সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থি বিভিন্ন গোষ্ঠী।

এ নিয়ে তীব্র উত্তেজনার জেরে কর্ণাটকের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্মাই তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন।

নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
৪৫৯২ জনবল নিয়ে গঠিত হচ্ছে পুলিশের নতুন ইউনিট, নিয়োগ পাবেন য…
  • ০১ অক্টোবর ২০২৬
উপজেলার ৯৪ জন নিয়োগপত্র পেলেও পাননি ঢাবির তালহা
  • ০১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬