ইন্দোনেশিয়ায় নদীতে ডুবে প্রাণ গেল ১১ শিক্ষার্থীর

১৬ অক্টোবর ২০২১, ০২:০৩ PM
উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান © সংগৃহীত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইন্দোনেশিয়ার একটি নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে ডুবে মারা গেছে ১১ শিক্ষার্থী। নিহতরা সবাই স্কাউট দলের সদস্য। শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির ওয়েস্ট জাভা প্রদেশে এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।   

জানা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ শিক্ষার্থী নদীর আবর্জনা অপসারণে অংশ নেয়। এদের মধ্যে ২১ জন পানিতে পড়ে গেলে ১১ শিক্ষার্থী মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় দুইজন হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দশজনকে জীবিত উদ্ধার করে। পরে শুক্রবার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বর্ষাকালে নভেম্বর মাসের শেষের দিকে শিশু-কিশোরদের নদীতে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকে ইন্দোনেশিয়াতে। কিন্তু দুর্যোগ প্রশমন সংস্থার আনুষ্ঠানিক সতর্কতা সত্বেও পরিষ্কার অভিযানে যায় ওই শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মৃত্যুতে ইন্দোনেশিয়াজুড়ে নেমেছে শোকের ছায়া। অন্যদিকে, এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence