জনসনের এক ডোজের টিকার অনুমোদন দিল ভারত

০৭ আগস্ট ২০২১, ০৫:৪৯ PM
জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা

জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের তৈরি কোভিডের এক ডোজের টিকা জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার (৭ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই অনুমোদন দেয়। এ নিয়ে পাঁচটি টিকা ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া শনিবার এক টুইট করে বলেন, ‘ভারত নিজেদের ঝুলিতে টিকার সংখ্যা বাড়িয়েছে। জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এখন ভারতের হাতে ব্যবহারের জন্য পাঁচটি টিকা আছে। মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটা আমাদের সাহায্য করবে।’

জনসন অ্যান্ড জনসন ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আনন্দিত ২০২১ সালের ৭ আগস্ট, ভারত সরকার জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা ১৮ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের জন্য জরুরি ব্যবহার অনুমোদন দিয়েছে।’

ভারতে অনুমোদন পাওয়া পাঁচ টিকা হলো—সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক-৫, যুক্তরাষ্ট্রের মডার্না এবং জনসন। টিকাদান কর্মসূচি শুরুর পর ভারতে ৫০ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

জনসন কর্তৃপক্ষ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, হায়দরাবাদভিত্তিকত বায়োলজিক্যাল-ই লিমিটেডের সঙ্গে যৌথভাবে অংশীদারত্বের ভিত্তিতে ভারতে কোভিডের এক ডোজের এই টিকা উৎপাদন করবে যুক্তরাষ্ট্রের এই কোম্পানি।

ভারতে জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমতি চেয়ে গত ৫ আগস্ট আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন। এর আগে জনসনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের টিকা ভারতে প্রথম শনাক্ত করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনকে প্রতিহত করতে সক্ষম।

ট্রায়ালে দেখা গেছে, সার্বিকভাবে করোনার বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর এই টিকা। টিকা নেওয়ার ২৯ দিন পর কাজ শুরু হয়। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬