প্রায় দেড় কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন প্রবাসী, দুবাই আদালতের নির্দেশ

০৬ আগস্ট ২০২১, ০৭:১৮ PM
হাসপাতালে চিকিৎসাধীন রিজাস মোহাম্মদ কুনহি

হাসপাতালে চিকিৎসাধীন রিজাস মোহাম্মদ কুনহি © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় ছয় লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৩৮ লাখ টাকার বেশি) ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতের কেরালার প্রবাসী রিজাস মোহাম্মদ কুনহি (৪১)। দুবাইয়ের আদালত এমন রায় দিয়েছে। গালফনিউজের খবরে এমনটি জানানো হয়েছে।

ভারতীয় প্রবাসী কুনহি আমিরাতি পরিবারের গাড়িচালক হিসেবে কাজ করতেন। ২০২০ সালের ১২ জানুয়ারি আবু ধাবির আল আইনের একটি সড়কে মালিককে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার সম্মুখীন হন। পরে মালিক অন্য গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করলে কুনহি গাড়িতে ফিরে যান। সঙ্গে সঙ্গে অন্য একটি গাড়ি এসে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন রিজাস মোহাম্মদ কুনহি।

আঘাতকারী গাড়িটির চালককে পাঁচ হাজার দিরহাম জরিমানা করে আদালত।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬