বার্সা ছাড়লেন মেসি

০৫ আগস্ট ২০২১, ১১:৫৯ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ছবি

এতোদিন ধরে চলা সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এই সাথে বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন হলো মেসির। বার্সেলোনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে আজই বিষয়টি নিশ্চিত করেছে। 

আর্থিক এবং সংগঠনমূলক কিছু বাধার কারণে তারা পুনরায় চুক্তিবদ্ধ হচ্ছে না বলে সাফ জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

এর আগেও জানা যায়, বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি আছে ২০২১ সালের জুন পর্যন্ত। ওই চুক্তি নবায়ন করবেন না মেসি।

তবে পুনরায় চুক্তিবদ্ধ না হওয়া দুই পক্ষই দুঃখ প্রকাশ করেছে। এফসি বার্সেলোনা ক্লাবের উন্নতিতে মেসির অবদানের জন্য তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাবটি। একইসাথে বিদায় বেলায় এই গুণী ফুটবলারের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছে।

মেসির ক্যারিয়ারের পুরোটা ছিল বার্সার ছায়াতলে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাব থেকে বিনা ট্রান্সফার ফিতে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। ২০০২ সাল থেকে বার্সা যুবদলের হয়ে ক্যারিয়ার শুরু করেন।

২০০৩ সালে যোগ দেন বার্সার অনূর্ধ্ব-১৬ দলে। এরপর বার্সা অনূর্ধ্ব-১৯, বার্সা সি দল এবং বার্সা বি দলের হয়ে খেলা সম্পন্ন করে ২০০৫ সালে ১ জুলাই থেকে বার্সার মূল দলে ঠাই হয় তার। 

এরপর থেকেই বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে মেসি বার্সেলনার হয়ে ৭৩১ ম্যাচ খেলে ৬৩৪টি গোল করেছেন।

 

ট্যাগ: ফুটবল
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬