কাশ্মিরের স্কুল সংস্কারে বলিউড তারকা অক্ষয়ের ১ কোটি রুপি দান

২৮ জুলাই ২০২১, ০২:১২ PM
অক্ষয় কুমার

অক্ষয় কুমার © ফাইল ফটো

ছবিতে বলিউড তারকা অক্ষয় কুমার থাকা মানেই বক্সঅফিসে বাজিমাত। শুধু অভিনয়ের জন্য নয়, নানারকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেও অক্ষয়ের আলাদা খ্যাতি রয়েছে। মহামারিকালীন বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করেছেনও অক্ষয়।

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রিলিফ ফান্ডেও অক্ষয় আর্থিক সহযোগিতা করেছেন। এবার অক্ষয় এগিয়ে এসেছেন কাশ্মিরে শিক্ষা বিস্তারের কাজে। কাশ্মিরের তুলেইলে এলাকায় একটি জরাজীর্ণ স্কুলের পুননির্মাণের জন্য ১ কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয়।

জানা গেছে, চলতি বছরের ১৭ জুন কাশ্মীরে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে দেখা করেন অক্ষয় কুমার। সেখানেই তার চোখে পড়ে ভগ্নপ্রায় একটি স্কুল। স্কুলটি দেখে এটি সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন অক্ষয়। পরে নতুনভাবে স্কুলটি গড়ে তোলার জন্য তিনি এক কোটি রুপি দান করেন।

সম্প্রতি টুইটারে একটি ছবি শেয়ার করে বিএসএফ এই তথ্য জানিয়েছে। জানা গেছে, এরই মধ্যে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গেছে। অক্ষয়ের বাবা প্রয়াত হরি ওম ভাটিয়ার নামেই হবে স্কুলটি।

বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতার একজন অক্ষয়। তার হাতে রয়েছে সূর্যবংশী, রাখীবন্ধন, রাম সেতু , পৃথ্বীরাজের মতো একাধিক ছবি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫
  • ০৩ জুলাই ২০২৬
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার…
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ খেলা দেখানো বন্ধের অভিযোগ ছাত্রদলের, শিবিরের দাবি—…
  • ০৩ জুলাই ২০২৬
সাদাপাথরে নিখোঁজ হওয়া চিকিৎসকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকের চাপায় সড়কে ঝড়ল দুই বন্ধুর প্রাণ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence