ঘরের কাজ করতে বলায় বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ স্কুলপড়ুয়া ছেলের

২৬ জুলাই ২০২১, ১০:২২ PM
বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় সেই কিশোর

বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় সেই কিশোর © সংগৃহীত

ঘরের কাজ করতে বলায় বাবার বিরুদ্ধে জোর করে ‘অবৈধ শিশুশ্রম’ করানোর অভিযোগ পুলিশের কাছে করেছে ১৪ বছর বয়সী এক কিশোর। চলতি সপ্তাহেই চীনের আনহুই অঞ্চলের মা’আনশান শহরে এ ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, কিশোরটি হোমওয়ার্ক ও পড়াশোনা ফেলে সারাদিন শুধু স্মার্টফোন নিয়ে পড়ে থাকে। তার এই আচরণে অতিষ্ঠ বাবা চেয়েছিলেন ছেলেকে কঠিন বাস্তবতার একটু শিক্ষা দিতে। তাই ঘরের কিছু কাজ করতে বলেছিলেন ছেলেকে।

আর তাতেই ক্ষেপে যায় ওই কিশোর। বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। আর, জোর করে ‘অবৈধ শিশুশ্রম’ করানোর অভিযোগ দেয় বাবার বিরুদ্ধে।

তবে তার অভিযোগ প্রথমে ঠিকঠাক বুঝতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। তাই তিনি ছেলেটির সঙ্গে ওদের বাড়ি এসে হাজির হন। আর, বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা।

চীনে গৃহকর্মে বাবা-মাকে সাহায্য করা শিশুশ্রমের আওতায় পড়ে না। এজন্যই অভিযোগ পেয়ে পুলিশ কর্মকর্তা নিশ্চিত হতে চেয়েছিলেন, আরও কোনো ঘটনা আছে কি না। শেষে তিনি উল্টো কিশোরটির বাবা-মাকে পরামর্শ দেন, যেন কিছুদিনের জন্য ওর কাছ থেকে স্মার্টফোন সরিয়ে রাখা হয়।

এমন পরামর্শ শুনে এবার পুলিশের ওপরই ক্ষেপে যায় ওই কিশোর; বলে, ‘আপনার কি মনে হয় আমার এই একটাই মোবাইল ফোন? কী বেকুব আপনি!’ এই খবর ইতোমধ্যেই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬