পশ্চিমবঙ্গ

৮শ তে ৭৯৭ পেয়ে মাদ্রাসা বোর্ডে প্রথম সাদিয়া

২৫ জুলাই ২০২১, ০৫:০৯ PM
সাদিয়া সিদ্দিকা

সাদিয়া সিদ্দিকা © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ৮০০ নম্বরের মধ্যে ৭৯৭ পেয়ে মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে সাদিয়া সিদ্দিকা। একত্রিশ বছর আগে তার বাবা মো. রুহুল ইসলামও মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় নবম হয়েছিলেন। -খবর আনন্দবাজার পত্রিকার

বাবার প্রতিষ্ঠান মালদহের সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে এবার রাজ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাদিয়া। শিক্ষকরা জানিয়েছেন, পড়ার সময় তার মতো মনোযোগী মেয়ে খুব কমই আছে। তাই বরাবরই ভাল ফল করেছে সাদিয়া।

এর আগে, গত শুক্রবার রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক আবু তাহের কামরুদ্দিন আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করে জানিয়েছিলেন ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ নম্বর ৭৯৭।

প্রকাশিত ফলে বাংলা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞানসহ পাঁচটি বিষয়ে ১০০ করে পাওয়া সাদিয়া ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। সাদিয়ার বলেন, ‘‘ভালো ফল হবে এই আশা ছিল। তবে একেবারে প্রথম হব তা ভাবিনি।’’

মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ আদিল হোসেন বলেন, সাদিয়া বরাবরই ক্লাসে প্রথম হতো। আমার বিশ্বাস, পরীক্ষা হলে রাজ্যের মেধা তালিকায় এমনই জায়গায় সাদিয়া থাকতো।

পড়ুন: ভারতের উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর মুসলিম ছাত্রীর

তার বাবা সুজাপুরের বালুপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। মেধাবী হওয়া সত্ত্বেও অভাব অনটনে তিনি স্নাতক হওয়ার পরে পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে নেমেছিলেন। এতোদিন বাবার কাছেই সব বিষয় পড়তো সাদিয়া, গৃহশিক্ষক ছিলেন শুধু ইংরেজিতে। তিনি জানান, মেয়ে যতদূর পড়তে চায়, তিনি পড়াবেন।

রিলেটেড সংবাদ: সংখ্যালঘুরা ভালো নম্বর পেলে আমার গর্ব হয়: তসলিমা

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬