ফরিদপুরে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিক্ষোভ

২১ মে ২০২১, ০৭:১৫ PM
ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

ইসরাইল বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফিলিস্তিনি বংশোদ্ভূত শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২১ মে) দুপুরে মেডিকেল কলেজের প্রধান ফটোকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা পবিত্র আল আকসা মসজিদে দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনিদের জানমাল রক্ষায় জাতিসংঘ, কমনওয়েলথ, আরবলীগ, ওআইসি ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

ফিলিস্তিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ আবু জাজ্জার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম হোসেন সিয়াম, মোহাম্মদ আশিকুজ্জামান, ফিলিস্তিনি শিক্ষার্থী মোহাম্মদ আবু মোতালেব, মোহাম্মদ কাওয়াজী, আল হামিদ, ফাহদী, ক্যামেল আবু আমসা বক্তব্য দেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬