হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

২১ মে ২০২১, ০৯:৫৭ AM
গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস

গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস © সংগৃহিত

টানা ১১ দিন যুদ্ধের পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (২১ মে) ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর টানা ১১ দিনের বর্বর বোমা হামলার অবসান হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পরপরই গাজার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। এসময় তারা ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’ এবং ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ’ স্লোগান দেন।

এছাড়া হামাস ও ইসরায়েল উভয়পক্ষই ১১ দিনব্যাপী এই যুদ্ধে নিজেরা জয়লাভ করেছে বলে দাবি করেছে।

অন্যদিকে উভয়পক্ষের অস্ত্রবিরতির প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ত্রবিরতির মাধ্যমে পরিস্থিতির উন্নতির ‘সত্যিকারের সুযোগ’ সৃষ্টি হয়েছে।

যুদ্ধে ২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের অধিকাংশই ফিলিস্তিনি নারী-শিশুসহ বেসামরিক মানুষ।

আরও দেখুন যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাইডেন

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬