ইসরায়েল-ফিলিস্তিন

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাইডেন

২১ মে ২০২১, ০৮:৩৮ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন © সংগৃহীত

ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরেই হোয়াইট হাউসে এক বক্তব্যে এমন সিদ্ধান্তের প্রশংসা করেন বাইডেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলের আয়রন ডোম-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে সাহায্য করবে বলে জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে। 

ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতিতে আনতে পেরে মিশরের প্রতি প্রশংসা জানিয়ে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে বাইডেন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে আমাদের সামনে এগিয়ে যাওয়া ভালো সুযোগ রয়েছে। আমি এ নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

মিসরের করা সমঝোতা অনুযায়ী ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’ এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েল মন্ত্রীসভা।  

আরও দেখুন: যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলে মনে করছে হামাস। হামাসের এক মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে।’ এদিকে হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে তারা যুদ্ধবিরতি কার্যকর করবে। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এ নিয়ে দুই পক্ষ আলোচনা চলছে।

 

 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬