রাজা প্যারিমোহন কলেজকে সেফ হোম বানালেন কাঞ্চন

১৯ মে ২০২১, ০৯:৪৩ AM
রাজা প্যারিমোহন কলেজে ‘কোভিড সেফ হোম’ চালু করছেন ‘বিধায়ক’ কাঞ্চন

রাজা প্যারিমোহন কলেজে ‘কোভিড সেফ হোম’ চালু করছেন ‘বিধায়ক’ কাঞ্চন © ইন্ডিয়ান এক্সপ্রেস

বিধায়ক হয়েই করোনা মোকাবিলায় ময়দানে নেমেছেন কাঞ্চন মল্লিক। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপাড়াবাসী যাতে কোভিড পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকেও কড়া নজর নব নির্বাচিত তৃণমূল বিধায়কের। সংশ্লিষ্ট কেন্দ্রেও যেভাবে করোনার কোপ বাড়ছে, তাতে করে বাসিন্দাদের সুরক্ষিত রাখার জন্য এবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে অভিনব উদ্যোগ নিলেন।

উত্তরপাড়ার প্যারিমোহন কলেজকেই কোভিড সেফ হোমে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন কাঞ্চন। তারকা বিধায়ক জানান, জেলা প্রশাসনিক স্তরে আলোচনার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কবে থেকে সেই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

কাঞ্চন টুইটবার্তায় আশ্বস্ত করেছেন যে, খুব দ্রুত এই পরিষেবা পাবেন সংশ্লিষ্ট কেন্দ্রের কোভিড আক্রান্তদের কাছে ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব উদ্যোগ ‘মা ক্যান্টিন’ও উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র চালু করেছেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

প্রসঙ্গত, শুধু কলেজ নয়, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত হয়েছে যে, সরকারি স্কুলগুলোকেও রূপান্তরিত করা হবে কোভিড সেফ হোমে ৷ মঙ্গলবারই রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস৷

কোভিড পজিটিভ কিন্তু উপসর্গহীন এরকম রোগীদেরই রাখা হবে এই সেফ হোমগুলিতে। কলকাতার সঙ্গে দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমের সরকারি বিদ্যালয়ে তৈরি করা হবে কোভিড সেফ হোম। প্র

শাসনিক স্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আবার যখন স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে, তার আগে যথাযথভাবে স্যানিটাইজ করা হবে সেগুলি। বিধায়ক কাঞ্চন মল্লিকও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে নিজস্ব কেন্দ্র উত্তরপাড়ার প্যারিমোহন কলেজে সেফ হোম পরিষেবা চালু করার কথা জানিয়েছেন।  খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence