সিঙ্গাপুরে শিশুরা আক্রান্ত করোনার নতুন স্ট্রেইনে, স্কুল বন্ধের নির্দেশ

১৮ মে ২০২১, ০৯:২৬ AM
সিঙ্গাপুরে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হচ্ছে শিশুরা

সিঙ্গাপুরে করোনার নতুন স্ট্রেইনে আক্রান্ত হচ্ছে শিশুরা © সংগৃহীত

করোনাভাইরাস রূপ পরিবর্তন করে আরও ঘাতক রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে সিঙ্গাপুরের শিশুদের শরীরে ভারতীয় স্ট্রেইনের সন্ধান মিলেছে। ফলে ঝুঁকি না নিয়ে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১৯ মে) থেকে বন্ধ হয়ে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

রবিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর জানায়, আগামীকাল বুধবার থেকে ২৮ মে পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং জুনিয়র কলেজগুলোকে বাড়ি থেকেই পড়াশুনা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছেন, ‘ভারতীয় স্ট্রেইন দেশে অংশে ছড়িয়ে পড়েছে। সংক্রমিত হচ্ছে শিশুরা।’ আর দেশটির শিক্ষামন্ত্রী চাং চুন সিং বলেছেন, ‘পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। নতুন স্ট্রেইনে অনেক শিশু আক্রান্ত হয়েছে।’

গত কয়েক মাসে করোনা পরিস্থিতি সামলে উঠেছিল সিঙ্গাপুর। কিন্তু নতুন স্ট্রেইনের দেখা মেলায় উদ্বেগে রয়েছে প্রশাসন। এখন সিঙ্গাপুরে ১৬ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬