রোজ গোমূত্র পান করলে করোনা থেকে মুক্তি, দাওয়াই বিজেপি সাংসদের

১৭ মে ২০২১, ১০:১৯ PM
বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর

বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর © জি নিউজ

রোজ নিয়ম করে গরুর মূত্র পান করেন, তাই এখনও করোনায় আক্রান্ত হননি তিনি। এমনই দাবি করেছেন ভারতে বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর। এ জন্য কোভিড থেকে বাঁচার জন্য তাঁর দাওয়াই গো-মূত্র।

জি নিউজ জানিয়েছে, একটি দলীয় সভায় তিনি বলেছেন, ‘আমি যদি রোজ দেশি গরুর মূত্র পান করি তাহলে কোভিডে আক্রান্ত ফুসফুসের স্বাস্থ্যও এতে ভাল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমারও ফুসফুসে সংক্রমণ ঘটেছিল। অনেক যন্ত্রণায় কাটিয়েছি। সেখান থেকে রক্ষা পেয়েছি গো মূত্র খেয়ে। এখন রোজ গোমূত্র পান করি, সেই কারণে করোনার জন্য আর কোনও ওষুধ আমাকে খেতে হয় না। আমার কোনওদিন করোনাও হবে না।’

গো-মূত্র হল জীবনদায়ী ওষুধ, এমনটাই মনে করেন প্রজ্ঞা ঠাকুর। গোমূত্রের প্রতি চিরকালই ভরসা রাখেন সাংসদ। তিনি মনে করেন, গোমূত্রের সঙ্গে গরু থেকে প্রাপ্ত অন্যান্য উপাদান খেলে ক্যানসার থেকেও মুক্তি পাওয়া যায়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬