গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস

১৭ মে ২০২১, ০৯:২০ PM
তহবিল সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস

তহবিল সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস © ফাইল ফটো

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস। আজ সোমবার রাত পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বোমা হামলায় ৫৮টি শিশু, ৩৪ জন নারীসহ ১৯8 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৩০০ জনের বেশি মানুষ।

এই হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আহ্বান জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

দূতাবাসের ওয়েবসাইটফেসবুক পেজে তিনটি বিকাশ ও একটি করে নগদ ও রকেট নম্বর দেওয়া হয়েছে। টাকা পাঠানোর পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

অর্থ সংগ্রহের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান।

রাষ্ট্রদূতের সহকারী আনিকা তাহমিনা জানান, ‘প্রথমে ওষুধ ও অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া গেছে। এখন শুধু অর্থ নেওয়া হচ্ছে। বিকাশ, নগদ বা রকেট (পারসোনাল) নম্বরে টাকা পাঠানোর পাশাপাশি সরাসরি দূতাবাসে এসে অর্থ জমা দেওয়া যাবে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এসে অর্থ হস্তান্তর করা যাবে।’

ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধ…
  • ০৩ জুলাই ২০২৬
রণক্ষেত্র থেকে ডিবির টর্চার সেল: ছাত্রদল নেতার জুলাই ডায়েরি
  • ০৩ জুলাই ২০২৬
৪ মাস পর খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
  • ০৩ জুলাই ২০২৬
ধানক্ষেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence