স্থগিত হয়ে গেল পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

১৭ মে ২০২১, ০৮:৩১ AM
করোনার কারণে ভারতের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে

করোনার কারণে ভারতের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে © ফাইল ফটো

করোনার ধাক্কায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গে। আগামী জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না বলে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে পরীক্ষাসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। পরীক্ষা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলে জানানো হয়েছে।

আগামী ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা হয়ে যাওয়ার পর লকডাউন শুরু হয়েছিল। করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা গতবছর বাতিল করা হয়েছিল। ১ জুন থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল।

করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছিলেন। ‘পড়ুয়াদের জীবনের থেকে পরীক্ষা বড় নয়’, একথা আগেই জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

এদিকে, আগামী দু’সপ্তাহে পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রবিবার থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় কার্যত লকডাউন পরিস্থিতি। সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলি খোলা থাকবে।

শপিং মল, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, স্পোর্টল কমপ্লেক্স বন্ধ থাকবে। লোকাল ট্রেন, বাস, মেট্রো, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে বিধিনিষেধের কথা জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। খবর: এইসময়।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence