গাজায় হামাসপ্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা

১৬ মে ২০২১, ১২:১৯ PM
বোমা হামলা

বোমা হামলা © ফাইল ছবি

গাজায় হামাসপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রবিবার (১৬ মে) ইসরায়েলি বিমান থেকে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের  আল-আকসা টেলিভিশন এক খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাসপ্রধান আহত কিংবা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন।

আল-আকসা টেলিভিশন জানায়, ওই হামলার জবাবে সকালেই তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস।

এদিকে, রবিবার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে। 

আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়।  

এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬