আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তৌকতাই’, আঘাত হানবে সোমবার

১৬ মে ২০২১, ০৯:৪১ AM
আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘তৌকতাই’ সোমবার আঘাত হানতে পারে

আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘তৌকতাই’ সোমবার আঘাত হানতে পারে © জিনিউজ

আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘তৌকতাই’। পূর্ব-মধ্য আরব সাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। সোমবার গুজরাটের উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে।

দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিমি গতিবেগে আরও উত্তরে অগ্রসর হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে মাত্র ২২০ কিমি দূরে, মুম্বই থেকে ৫৯০ কিমি দূরে ও গুজরাটের উপকূল থেকে ৮২০ কিমি দূরে অবস্থান করছিল।

মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই গুজরাট ও দিউয়ের উপকূল এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। খবর: জিনিউজ।

এ নিয়ে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘূর্ণিঝড় মোকাবিলার রাজ্যগুলির প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন মোদী। বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘তৌকতাই’-এর কারণে কেরলে অতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরালার নয় জেলাতেও।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬