ইতিহাস সৃষ্টি করে মঙ্গলের মাটিতে চীনের ল্যান্ডার

১৫ মে ২০২১, ১০:৪৬ AM
মঙ্গলের মাটিতে অবতরণ করেছে চীনের মহাকাশ যান

মঙ্গলের মাটিতে অবতরণ করেছে চীনের মহাকাশ যান © ইন্ডিয়ান এক্সপ্রেস

ইতিহাস গড়ল চীন। চাঁদের পর এবার মঙ্গলের মাটিতে পৌঁছেছে চীনের মহাকাশ যান। দেশটির সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া চীনা জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রকে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার (১৫ মে) ল্যান্ডার লালগ্রহে অবতরণ করেছে। প্রথমবার মঙ্গলে সফলভাবে অবতরণ করল চিনা মহাকাশ যান। আমেরিকার পর চীনই হল দ্বিতীয় দেশ যারা মঙ্গলের মাটিতে মহাকাশ যান নামাল।

তবে জানা গেছে, মঙ্গলে অবতরণ করলেও আপাতত কয়েকদিন ল্যান্ডারের ভিতরেই থাকবে রোভার। মঙ্গলের বরফাবৃত ইউটোপিয়া প্ল্যানিশিয়া পর্যবেক্ষণের আগে ল্যান্ডার থেকে নামার অনুকূল পরিস্থিতি পরীক্ষা করার পর বেরোবে রোভারটি। গত ফেব্রুয়ারিতে নাসার পাঠানো পারসিভারেন্সের সঙ্গেও নমুনা সংগ্রহের কাজে যোগ দেবে এই চীনা রোভারটি। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত মাসে চীনা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা করে এই মহাকাশ যান। গত বছর চাঁদের মাটি থেকে নুড়ি-পাথর সংগ্রহ করে এনেছিল যে মহাকাশ যান, সেটিকেই মঙ্গলে পাঠিয়েছে চীন। এবার মহাকাশে একটি স্থায়ী স্পেস স্টেশন বানানোর পরিকল্পনা নিয়েছে দেশটি।

প্রসঙ্গত, ১৯৭৬ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাকাশ যান ৯ বার মঙ্গলে সফল ভাবে অবতরণ করেছে।

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence