‘তুরস্ক চুপ করে থাকবে না’, ইসরায়েলকে এরদোগান

১৪ মে ২০২১, ০৯:৩১ PM
রিসেপ তাইয়েপ এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান © সংগৃহিত

ফিলিস্তিনিদের ওপর ইসারেয়েলি হামলায় তিনি ‘ক্ষুব্ধ’ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না।

শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য।

আরো পড়ুন গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ৩১ স্কুল ধ্বংসস্তূপ

তিনি আরও বলেন, যারা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে, জেনে রাখা উচিত এক দিন তাদেরও এমন দিন আসবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য জেরুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা।

তিনি বলেন, যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবু তুরস্ক চুপ করে থাকবে না।

ইসারেয়েলি হামলায় ১১৯ ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence