গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ৩১ স্কুল ধ্বংসস্তূপ

১৪ মে ২০২১, ০৮:৫৬ PM
বোমা হামলায় ধ্বংসস্তূপ স্কুল

বোমা হামলায় ধ্বংসস্তূপ স্কুল © সংগৃহিত

ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুল।

আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে বলছে, এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারি বোমাগুলো হল উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। 

এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence