ঈদবস্ত্র নিয়ে দুস্থদের পাশে ক্যালিভার্ড ফাউন্ডেশন

১৩ মে ২০২১, ০৬:৫৮ PM
ঈদবস্ত্র বিতরণ করলো ক্যালিভার্ড ফাউন্ডেশন

ঈদবস্ত্র বিতরণ করলো ক্যালিভার্ড ফাউন্ডেশন © টিডিসি ফটো

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদবস্ত্র বিতরণ করলো ক্যালিভার্ড ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (১৩ মে) সাভার বাজার এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

এর আগেও ক্যালিভার্ড ফাউন্ডেশন ইফতার-সেহরী এবং করোনায় চাকরি হারানো অসহায় পরিবার এর মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছিল৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যালিভার্ড ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই এর এই কাজের প্রশংসা করে ভবিষ্যতে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

ক্যালিভার্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রায়হান রুপক জানান, এবার পুরো রমজান মাস জুড়েই বিজনেস নিয়ে যথেষ্ট ব্যস্ততা ছিলো। আলহামদুলিল্লাহ আমাদের সেলও যথেষ্ট ভালো ছিলো। ব্যস্ততা থাকলেও যতটুকু সম্ভব পুরো রমজান মাস জুড়েই আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি দুস্থ অসহায় মানুষের পাশে থাকার। 

প্রধান নির্বাহী ইমতিয়াজ উদ্দীন বলেন, ভবিষ্যতেও আমরা এসব মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।  ভবিষ্যতে একটি এতিমখানা ও বৃদ্ধাশ্রম করার ইচ্ছার কথাও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক শরীফ আহম্মেদও সব সময় দুস্থ অসহায় মানুষগুলোর পশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। চীফ টেকনোলজি অফিসার ইফতেখার রাফতি জানান, ক্যালিভার্ড ফাউন্ডেশন সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে।

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence