বোমার শব্দ-তুমুল সংঘর্ষের মাঝেও আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

১৩ মে ২০২১, ১১:৫২ AM
আল আকসায় মুসল্লিদের ঢল

আল আকসায় মুসল্লিদের ঢল © ফাইল ছবি

বোমার শব্দ আর তুমুল সংঘর্ষ, চলছে ইসরাইলি বাহিনীর সাথে তাণ্ডব এর মাঝেও বৃহস্পতিবার আল আকসার পবিত্র প্রাঙ্গণে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি। দখলদারদের হুমকি-ধামকি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই সম্পন্ন হয়েছে ফিলিস্তিনিদের ঈদ উপলক্ষে ইবাদত। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু এরপরও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম উৎসবে ঢল নামে মুসল্লিদের।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে নিশ্চত করেছে সশস্ত্র সংগঠনটি।

বাতাসে উচ্চ আর্দ্রতায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মোকাবেলা করবেন …
  • ০৩ জুলাই ২০২৬
আত্রাই নদীর ভাঙন পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্য ছাড়াই চলছে ৩৯ বেসরকারি বিশ্বদ্যালয়
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের বিক্ষোভের পরপরই জামায়াতের পাল্টা বিক্ষোভ
  • ০৩ জুলাই ২০২৬
ভ্যাট হ্রাসসহ সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
ব্যবসার নামে সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence