করোনা: খড়গপুর আইআইটিতে থুতু ফেলা, সিগারেট খাওয়া নিষিদ্ধ

১৩ মে ২০২১, ১১:৩৩ AM
খড়্গপুর আইআইটি বন্ধ ঘোষণা করা হয়েছে

খড়্গপুর আইআইটি বন্ধ ঘোষণা করা হয়েছে © ইন্টারনেট

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খড়্গপুর আইআইটি ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ পরিস্থিতিতে সংক্রমণ শৃঙ্খল ভাঙতে বন্ধ করে দেওয়া হল খড়্গপুর আইআইটি। বুধবার সন্ধ্যায় এ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে আইআইটি কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে উচ্চশিক্ষার ওই প্রতিষ্ঠান।

কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া আইআইটি খড়্গপুর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যে শিক্ষার্থীরা রয়েছেন ক্যাম্পাসে, তাঁদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও পঠন-পাঠন চলবে অনলাইনে। সেখানকার অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী বা অন্য সব কর্মীকেও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা ক্যাম্পাসের মধ্যে নিজেদের কাজ করতে পারবেন। নির্দেশিকায় বলা হয়েছে, আইআইটি ক্যাম্পাসের ভেতরে থাকা কেউ এই সময়কালের মধ্যে বাইরে যেতে পারবেন না এবং এই সময়ের মধ্যে বাইরে থেকে কেউ (অধ্যাপক, শিক্ষাকর্মী বা শিক্ষার্থী) ভিতরে ঢুকতে পারবেন না।

ক্যাম্পাসের মধ্যে থাকা বাজার, দোকান সকাল ৭টা থেকে ১০টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ক্যাম্পাসের মধ্যে থাকা সেলুন, বিউটি পার্লার, জিমনেশিয়াম, সুইমিং পুল, রেস্তরাঁ বন্ধ থাকবে। এ ছাড়াও ক্যাম্পাসের মধ্যে আবর্জনা, থুতু ফেলা, সিগারেট খাওয়া প্রভৃতি কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আনন্দবাজার।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence