পোস্টারে হিজাব পরিহিত ছবি থাকায় নির্বাচনে নিষিদ্ধ মুসলিম নারী

১২ মে ২০২১, ১০:২৮ PM
নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত নারী

নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত নারী © সংগৃহিত

নির্বাচনী পোস্টারে হিজাব পরিহিত ছবি থাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমতাসীন দল স্থানীয় নির্বাচনে এক মুসলিম নারী প্রার্থীকে নিষিদ্ধ করেছেন। ওই নারীর নাম সারা জেম্মাহি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

আলোচিত ওই নির্বাচনী পোস্টারে দেখা যায়, জেম্মাহি সাদা হিজাব এবং স্কার্ফ পরে আছেন, যা মুসলিম ধর্মীয় নারীদের পোশাক হিসেবে পরিচিত। তার পাশে অন্য ধর্মের আরও দুই পুরুষ ও একজন নারী রয়েছেন। পোস্টারে ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, স্বতন্ত্র, কিন্তু আপনাদের জন্য ঐক্যবদ্ধ।

এ বিষয়ে ম্যাক্রোঁর লা রিপাবলিক এন মার্চে দল বলছে, তাদের মূল আদর্শ হচ্ছে সেক্যুলার ফ্রান্স। সে দেশে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় কোনো বিষয় প্রদর্শনের সুযোগ নেই।

দলের সাধারণ সম্পাদক স্ট্যানিস্লাস গুয়েরিনি আরটিএল রেডিওকে বলেন, ওই নারী মার্চে দলের প্রার্থী হতে পারবেন না।

এ বিষয়ে লা রিপাবলিক এন মার্চে রয়টার্সকে জানায়, সারা জেম্মাহিকে দলীয় সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence