ভারতে একদিনে করোনায় মৃত্যু ৩ হাজার ৮৭৯ জন

১১ মে ২০২১, ১১:১০ AM

© সংগৃহীত

ভারতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া করোনা ভাইরাস একই দিনে আরো ৩ হাজার ৮৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসের ছোবলে এরই মধ্যে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে আড়াই লাখ।

এছাড়া একদিনে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।

গতকাল সোমবার দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় অশোক বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের শেষ নাগাদ প্রতিদিন সংক্রমণ ৮ লাখ ছাড়িয়ে যেতে পারে। আর বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘দ্য ল্যানসেট’ জানিয়েছে, আগস্টের মধ্যে দেশটিতে মৃত্যু ছাড়াতে পারে ১০ লাখ।

করোনার বিস্তার রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি লকডাউনের পরামর্শ দিয়েছেন গবেষকরা। একইসঙ্গে সব বয়সী ভারতীয়কে টিকাদান কর্মসূচির আওতায় আনারও আহ্বান জানিয়েছেন তারা।

মহারাষ্ট্রে মার্চের পর প্রথমবার দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে শনাক্ত হল। অন্যদিকে দিল্লিতে লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর হার।

এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা মোট ২ কোটি ৩০ লাখের মতো।

বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence