ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ নিহত ২০ ফিলিস্তিনি

১১ মে ২০২১, ০৮:৩৩ AM
বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত © সংগৃহীত

পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের উপর হামলা ও জেরুজালেমে রকেট হামলার পর এবার ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত এবং ৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গছে।

ইসরায়েল বাহিনী বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে বলে পার্সটুডে এক প্রতিবেদনে জানায়। হামাস পরিচালিত প্যালেস্টাইনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে।

এদিকে, সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়।

ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দখলদার ইসরায়েল সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ এবং তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এই কাজ করছে তেল আবিব। গত কয়েকদিনে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের কের দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে।

বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence