শ্মশান-কবরস্থান থেকে করোনায় মৃতের পোশাক চুরি করে ব্যবসা

১০ মে ২০২১, ০১:৩৪ PM
মৃতের পোশাক চুরি করে ব্যবসা করছেন ভারতের উত্তরপ্রদেশের একটি চক্র

মৃতের পোশাক চুরি করে ব্যবসা করছেন ভারতের উত্তরপ্রদেশের একটি চক্র © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে শ্মশান-কবরস্থান থেকে মৃত কোভিড রোগীদের পোশাক খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে চোর চক্রের বিরুদ্ধে। করোনাভাইরাসের প্রকোপে নিয়মিত মৃত্যুর সুযোগ নিয়ে ফুলে-ফেঁপে উঠেছিল চক্রের ব্যবসা। রবিবার (৯ মে) এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, করোনার আগেও চক্রটি মৃত ব্যক্তির পরিহিত পোশাক, এমনকী মরদেহ ঢাকা সাদা কাপড় সরিয়ে নিতো তারা। তারপর সেসব কাপড়ে একটি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পৌঁছে দিত দোকানে দোকানে। প্রতিদিনের সরবরাহ করা কাপড়ের হিসাবে টাকা দিত দোকানিরা।

পুলিশ বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আটক ওই দলটির কাছ থেকে ৫২০ পিস বিছানার চাদর, ১২৭টি কুর্তা এবং ৫২ পিস সাদা শাড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও নানা রকমের জামা-কাপড় ছিল ওই চক্রের কাছে। এসব জামা-কাপড় গত কয়েক দিনে মৃতদের শরীর থেকে চুরি করা হয়েছিল।

আনন্দবাজারের খবরে বলা হয়, ওই চোর চক্রের সদস্যরা শ্মশান থেকে মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে নিতো। পরে সেগুলো পৌঁছে দিতেন দোকানে দোকানে। প্রতি দিনের সংগ্রহ পিছু টাকা দিতেন দোকানদারেরা। এভাবেই ১০ বছর ধরে অপকর্ম চালাচ্ছিলো তারা। করোনাভাইরাস চলাকালীন তাদের এই ব্যবসা আরও ফুলে-ফেঁপে ওঠে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আটক করা ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। দশ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তারা। দেশটিতে করোনার প্রকোপে নিয়মিত মৃত্যুর সুযোগ নিচ্ছে তারা। স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে চুক্তি রয়েছে তাদের। প্রতিদিন জামা-কাপড় দেওয়ার বিনিময়ে ৩০০ টাকা করে পেত তারা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence