যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে এক প্রেমিকের গুলিতে ৬ জন নিহত

১০ মে ২০২১, ১০:২৭ AM
জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহত

জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহত © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (০৯ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কলোরাডো স্প্রিংস শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। হামলাকারী ওই জন্মদিনের পার্টিতে উপস্থিত একজনের প্রেমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। 

হামলার পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে বন্দুকধারীসহ ছয়জনের লাশ উদ্ধার ছাড়াও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এরআগে শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার ৭ নম্বর অ্যাভিনিউ ও ৪৪ নম্বর সড়কের সংযোগস্থলে স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশুটির বয়স চার বছর। বাকি দুজন নারীর বয়স যথাক্রমে ৪৬ ও ২৩। 

এ প্রসঙ্গে এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যথেষ্ঠ ভালো আছেন। আহত ৩ জনই পথচারী। কথাকাটাকাটির একপর্যায়ে হয়তো এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

সূত্র: বিবিসি

বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে পানের বরজে গাঁজা চাষ, কৃষক আটক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence