ভারতে করোনায় মৃত্যু ও আক্রান্ত সংখ্যা কমেছে

১০ মে ২০২১, ১০:১৭ AM
ভারতে কমেছে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা

ভারতে কমেছে মৃত্যু ও আক্রান্ত সংখ্যা © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক মৃত্যু এখনো সাড়ে ৩ হাজারের উপরে। তবে গতকালের থেকে আজ প্রায় ৩ শতাধিক মৃত্যুসংখ্যা কমেছে। আক্রান্ত সংখ্যাও কমেছে প্রায় ৩৫ হাজার।   

সোমবার (১০ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০। মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনে।

গত রোববার (০৯ মে) দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ৯২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের।

বিশ্বজুড়ে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে। শনাক্ত পৌঁছেছে ১৫ কোটি ৮৯ লাখে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬