চীনা রকেট পড়েছে ভারত মহাসাগরে

০৯ মে ২০২১, ১০:৫৩ AM
চাইনিজ ৫-বি রকেট

চাইনিজ ৫-বি রকেট © সংগৃহীত

বিশ্বজুড়ে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর অবশেষে স্বস্তি মিলেছে। চাইনিজ ৫-বি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে এবং তা মালদ্বীপের পাশে ভারত সাগরে পড়েছে।

চীনের জাতীয় মহাকাশ সংস্থার বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, রোববার (৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে আছড়ে পড়ে।

১৮ টন ওজনের এই রকেটের টুকরোটি ছিল গত কয়েক দশকের মধ্যে বায়ুমণ্ডলে প্রবেশ করা সবচেয়ে ভারী মহাকাশ বর্জ্য।

শুক্রবার এক টুইটে যুক্তরাষ্ট্রের অ‌্যারোস্পেস করপোরেশন জানায়, তাদের সেন্টার ফর অরবিটাল রিএন্ট্রি এবং ডেব্রিস স্টাডিজ (সিওআরডিএস)-এর সবশেষ অনুমান অনুসারে, রোববার গ্রিনিচ মিন টাইম ০৪:১৯ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিট) আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে চীনের ‘লং মার্চ ৫বি’ রকেটের ধ্বংসাবশেষ।

সিওআরডিএস’র অনুমানে রকেটটি পুনঃপ্রবেশের সম্ভাব্য অঞ্চল হিসেবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশপাশের কথা বলা হয়েছে। অবশ্য পৃথিবীতে প্রবেশপথের যেকোনো জায়গায় সেটি আছড়ে পড়তে পারে বলেও জানায় তারা। অবশেষে সেটি মালদ্বীপের পাশে এসে পড়ল।

চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে শেষ হয়ে যায়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হবে।

ট্যাগ: চীন চীন
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬