ভারতে আবারও করোনায় মৃত্যু বেড়েছে

০৮ মে ২০২১, ১০:৪৮ AM
 করোনায় মুত্যু বেড়েছে

করোনায় মুত্যু বেড়েছে © সংগৃহীত

ভারতে করোনায় মৃত্যুর ঢেউ যেন থামছেই না। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৩২৬ জন এবং মারা গেছে চার হাজার ১৯৪ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জন এবং মারা গেছে তিন হাজার ৯২০ জন।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে দুই লাখ ৩৮ হাজার ২৬৫ জন।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৭ লাখ ৩১ হাজার ২৬১ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন এবং মারা গেছে ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন।

আরও দেখুন: একমাসে করোনায় প্রাণ হারালেন ৮৮ শিক্ষক-কর্মচারী

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৫৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ আট হাজার ৫৯৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯৪ হাজার ৯১১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence