৪০ হাজার চলচ্চিত্রকর্মীকে অর্থ সহায়তা দিচ্ছেন সালমান খান

০৭ মে ২০২১, ১১:২৯ PM
সালমান খান

সালমান খান © ফাইল ফটো

করোনা সঙ্কটে বলিউডের অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ালেন বলিউড ভাইজান সালমান খান। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ৪০ হাজার কর্মীদের আর্থিক অনুদান দিচ্ছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

বিনোদনের জন্য পরিচিত সংবাদ মাধ্যমটি সালমানের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বলিউডের প্রায় ৪০ হাজার কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ রুপি করে অনুদান দিচ্ছেন সালমান খান। যাদের মধ্যে ২৫ হাজার কর্মী কাজ করেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাকি ১৫ হাজার নারীকর্মী কাজ করছেন ফিল্মসিটির নানা স্টুডিওতে। শুধু অর্থই নয়, এক মাসের রেশনও তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন সালমান।

এদিকে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সালমানের নতুন সিনেমা ‌‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। মুক্তির আগেই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান ঘোষণা দিয়েছেন সিনেমাটি থেকে আয় হওয়া অর্থের বেশিরভাগ অংশ চলে যাবে করোনায় দুর্গত মানুষের অনুদান হিসেবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬