তিন মাসে ৪৯০ কোটি ডলার মুনাফা করেছে ফাইজার

০৭ মে ২০২১, ১১:০৫ PM
ফাইজারের করোনা টিকা

ফাইজারের করোনা টিকা © ফাইল ফটো

করোনা ভাইরাসের টিকার উপর ভর করে চলতি বছরের প্রথম তিন মাসেই ৪৯০ কোটি ডলার লাভের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। জার্মানীর বায়োএনটেকের সঙ্গে মিলে এই টিকা উৎপাদন করেছে কোম্পানিটি। চাহিদার কথা বিবেচনা করে আগামী তিন বছর আরও বেশি মুনাফার প্রত্যাশা করছে।

গত মঙ্গলবার মার্কিন জায়ান্ট এই কোম্পানি ২০২১ সালে কোভিড-১৯ টিকা বিক্রির পূর্বাভাসকে প্রায় দ্বিগুণ করেছে। এ সময়ে সংস্থাটি টিকা বিক্রি থেকে আয়ের পূর্বাভাস ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার ৬০০ কোটি ডলারে উন্নীত করেছে। ফাইজারের ব্যবসায়িক অংশীদাররা আশা করছেন, এ বছর সংস্থাটি ২৫০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে সক্ষম হবে। এর মধ্যে ৩০ কোটি ডোজই যুক্তরাষ্ট্রের জন্য। এরই মধ্যে সংস্থাটি বার্ষিক বুস্টার ডোজ তৈরির জন্যও প্রস্তুতি নিচ্ছে।

জানুয়ারি থেকে মার্চ সময়কালে সংস্থাটির নিট আয় হয়েছে ৪৮৮ কোটি ডলার। শেয়ারপ্রতি এ আয় ৮৬ সেন্ট। যেখানে গত বছরের একই সময়ে সংস্থাটির নিট আয় ছিল ৩৩৬ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ৬০ সেন্ট।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরছে শিক্ষক রাজনীতি, শিক্ষার…
  • ০২ মার্চ ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা
  • ০২ মার্চ ২০২৬
এনসিপি জুলাইয়ের এস্টাবলিশমেন্ট, জুলাইয়ের স্পিরিট না: আপ …
  • ০২ মার্চ ২০২৬
ইরানের ওপর হামলা কত দিন স্থায়ী হতে পারে, জানালেন ট্রাম্প
  • ০২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে সেনা হতাহতের খবর স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • ০২ মার্চ ২০২৬
এবার লেবাননে ইসরায়েলের হামলা
  • ০২ মার্চ ২০২৬