মিশরে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা

০৭ মে ২০২১, ১২:০৭ AM
মিশরে ঈদ উৎসব

মিশরে ঈদ উৎসব © ফাইল ছবি

করোনার তাণ্ডব এতোই ভয়াবহ রূপ নিয়েছে যে ঈদ উৎসব নিষিদ্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর। গতকাল বুধবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। খবর আরব নিউজের।

বলা হয়েছে, মিশরে করোনা মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই অবস্থায় দেশটিতে সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট, শপিংমল আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ করা হয়েছে ঈদুল ফিতরের সব ধরনের উৎসব। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে অন্তত আগামী দু’সপ্তাহ সেখানে এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত দেশটিতে ঈদুল ফিতরের ছুটি থাকবে। তবে ওই পাঁচদিন সকল উদ্যান, পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। চলবে না গণপরিবহনও। শুধু নির্দিষ্ট কিছু মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে সেক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং বাচ্চাদের সঙ্গে আনা যাবে না।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬