করোনা চিকিৎসায় মেডিকেল শিক্ষার্থীদের কাজে লাগাবে পশ্চিমবঙ্গ

০৬ মে ২০২১, ১০:২৩ PM
করোনা চিকিৎসায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়োজিত করবে পশ্চিমবঙ্গ

করোনা চিকিৎসায় মেডিকেল শিক্ষার্থীদের নিয়োজিত করবে পশ্চিমবঙ্গ © ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গে করোনা রোগীদের চিকিৎসায় কাজে লাগানো হবে মেডিকেল শিক্ষার্থীদের। দরকার পড়লে ইন্টার্ন চিকিৎসক এমনকি নার্সরাও করবেন চিকিৎসার কাজ। রাজ্য সরকার এ তথ্য জানিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে রাজ্যে যখন করোনা রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সংখ্যায় কম পড়ার আশঙ্কা, ঠিক তখনই নবান্নে ওই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার মমতার দ্বিতীয় সাংবাদিক সম্মেলন ছিল নবান্নে। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতিতে এবং চিকিৎসা পরিকাঠামো নিয়ে একাধিক নতুন সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘এখন থেকে ডাক্তারির পড়ুয়াদেরও করোনা চিকিৎসার কাজে লাগানো হবে। ইন্টার্ন চিকিৎসক এবং নার্সরাও চিকিৎসার কাজ করবেন।’

এমনকি প্রয়োজনে হাতুড়ে ডাক্তারদেরও চিকিৎসার কাজে ব্যবহার করা হবে বলে বৈঠকে জানান মমতা। সংক্রমণের ধাক্কা সামলাতে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাতেও বেশ কিছু বদলের ঘোষণা করেন মমতা। অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে করোনা রোগীদের মৃত্যুর খবর সামনে এসেছে।

মমতা বলেন, ‘মেডিক্যাল কলেজে অক্সিজেন প্ল্যান্ট করা হবে।’ এর পাশাপাশি সমস্ত হাসপাতালে শয্যা সংখ্যাও অন্তত ৪০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু সরকারি হাসপাতাল নয়, সমস্ত হাসপাতাল এবং নার্সিং হোমেই করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট সংখ্যক শয্যা বরাদ্দ করতে হবে।’ খবর: আনন্দবাজার।

চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনে,…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইনের নথিতে যেভাবে উঠে এলো বিএনপি নেতার নাম
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রভা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬