করোনাভাইরাস

ভারতে একদিনে আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড

০৬ মে ২০২১, ০৯:৪৪ AM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © সংগৃহিত

ভারতে প্রতিদিনই বেড়ে চলছে মহামারি করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন, মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন। যা একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ।

ভারতের জাতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বিশ্বের কোনো দেশ করোনায় একদিনে এত বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেনি।

আরো পড়ুন ভারতে করোনায় একদিনে মৃত্যুতে রেকর্ড

দৈনিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন। এ রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৯২০ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) সকাল পর্যন্ত, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

আরো পড়ুন বিশ্বব্যাপী আক্রান্ত সাড়ে ১৫ কোটি, মৃত্যু সাড়ে ৩২ লাখ ছাড়াল

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬