করোনাভাইরাস

বিশ্বব্যাপী আক্রান্ত সাড়ে ১৫ কোটি, মৃত্যু সাড়ে ৩২ লাখ ছাড়াল

০৬ মে ২০২১, ০৯:০৭ AM
করোনা চিকিৎসা চলছে

করোনা চিকিৎসা চলছে © সংগৃহিত

বিশ্বজুড়ে প্রতিদিনই বেড়ে চলছে মহামারি করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখের বেশি।

বৃহস্পতিবার (৬ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মোট ১৪ হাজার ২৬০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৮ লাখ ৩৬ হাজার ৯৬০ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৫২ জন। আর সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৬৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৩১৪ জন।

আরো পড়ুন ভারতে করোনায় একদিনে মৃত্যুতে রেকর্ড

এর পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। আর মারা গেছেন মোট ২ লাখ ৩০ হাজার ১৫১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৭৬ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫৭২ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৬ হাজার ৩৭৮ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৬৩১ জন। আর সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৯ হাজার ১৭৪ জন।

শনাক্তের দিক দিয়ে এখন পঞ্চম স্থানে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ লাখ ৫৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮৯ হাজার ৫০১ জন।

এ ছাড়া তালিকায় ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence