জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ

৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ AM
জাতিসংঘে ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ

জাতিসংঘে ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ © সংগৃহীত

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যের ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।

পিসিবির ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সদস্যরা মরক্কোকে চেয়ার হিসেবে নির্বাচন করেন। একই সঙ্গে জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশ ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-আক্রান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা ও টেকসই শান্তি বজায় রাখতে সহায়তা করে। এই কমিশনে মোট ৩১টি সদস্য রাষ্ট্র রয়েছে, যারা জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে সর্বাধিক সেনা ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ শান্তি নির্মাণ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ সালে কমিশনের চেয়ার এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে।

পিসিবির ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে চিফ অব ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং তারা কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধি দল কমিশনের সদস্যদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি নির্মাণ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূত্র : ইউএনবি

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬