ব্রাজিলে নার্সারি স্কুলে হামলায় শিশুসহ নিহত ৫

০৫ মে ২০২১, ১২:৪৫ PM
স্কুলে হামলা

স্কুলে হামলা © সংগৃহিত

ব্রাজিলের একটি নার্সারি স্কুলে এক তরুণের হামলায় ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির সান্তা কাতারিনা রাজ্যের ছোট্ট শহর সুয়াদাদেসের ওই নার্সারি স্কুলে ছোরা হাতে হামলা চালায় ১৮ বছর বয়সী ওই তরুণ। নিহতদের মধ্যে স্কুলটির এক শিক্ষক এবং এক কর্মীর পাশাপাশি তিনটি শিশু রয়েছে। আরও এক শিশু সামান্য আহতও হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী পরে নিজের শরীরেও আঘাত করেন; গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

কর্মকর্তারা জানান, ঘটনার সময় কয়েক ডজন শিশু ওই স্কুল ভবনে ছিল, কর্মীরা তাদের লুকিয়ে রাখার চেষ্টা করেন।

ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনে হামলার খবর পায় তারা।

হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি প্রথমে স্কুলের প্রবেশপথে থাকা এক শিক্ষকের ওপর হামলা চালান। এরপর ওই নারী শিক্ষকের পিছু পিছু একটি কক্ষে ঢুকে সেখানে থাকা শিশুদের ওপর হামলে পড়েন।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, প্রায় ৯ হাজার বাসিন্দার শহর সুয়াদাদেসের কেন্দ্রস্থলে ওই স্কুলে ৩ বছরের নিচের বাচ্চাদের পড়ানো হয়।

তিন শিশুসহ পাঁচজন নিহতের এ ঘটনায় সান্তা কাতারিনা রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬