হাজরে আসওয়াদের দুর্লভ ছবি প্রকাশ করল সৌদি কর্তৃপক্ষ

০৪ মে ২০২১, ০৭:১৯ PM
পবিত্র কাবায় স্থাপিত হাজরে আসওয়াদ

পবিত্র কাবায় স্থাপিত হাজরে আসওয়াদ © টুইটার থেকে নেওয়া

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবায় স্থাপিত হাজরে আসওয়াদের একেবারে কাছ থেকে তোলা ছবি প্রকাশ করা হয়েছে। এতটা নিকট থেকে আর কখনো ছবি তোলা হয়নি। গতকাল সোমবার দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বরত জেনারেল প্রেসিডেন্সি এটি প্রকাশ করে।

পবিত্র কাবা তাওয়াফে গিয়ে যে দুটি কালো পাথরে স্পর্শ করে এবং চুমু খান হাজিরা, আরবিতে একে হাজরে আসওয়াদ বলা হয়। বেহেশত থেকে ফিরিশতা জিবরাঈলের (আ.) মাধ্যমে মহান আল্লাহ হযরত ইবরাহিম (আ.)-কে পাথর দুটি পাঠিয়েছিলেন বলে হাদীসে উল্লেখ রয়েছে।

আরব সংবাদমাধ্যম আল-আরাবিয়াহ’র খবরে বলা হয়, প্যানরোমা ফোকাসের নতুন প্রযুক্তি ব্যবহার করে সাত ঘণ্টা সময় নিয়ে ছবিটি তোলা হয়েছে। ৪৯ হাজার মেগাপিক্সেল পর্যন্ত জুম করা যাবে এটি। হাজরে আসওয়াদেক এতটা কাছ থেকে কখনোই দেখানো হয়নি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬