রাজধানীতে স্বস্তির বৃষ্টি (ভিডিও)

০৩ মে ২০২১, ১২:৩৬ AM
বৃষ্টির সময় রাজধানীর পরিবাগ এলাকার চিত্র

বৃষ্টির সময় রাজধানীর পরিবাগ এলাকার চিত্র © টিডিসি ফটো

বেশকিছু দিন ধরে রাজধানীতে তীব্র গরমে জীবন ওষ্ঠাগত জনসাধারণের। বৃষ্টির দেখা নেই কোথাও। অবশ্য শুধু রাজধানী নয়, সারাদেশের চিত্র প্রায় একই ছিল। বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে ছিল রাজধানীবাসীসহ পুরো দেশবাসী। অবশেষে রবিবার (২ মে) রাতে রাজধানী ও তার আশপাশে ঘন্ট্যাবাপী চলে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি।

রাত সাড়ে ৯টার পর থেকে রাজধানীর শাহবাগ, পরিবাগ, বাংলামোটর, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, রাজারবাগ, খিলগাঁও, গোড়ানসহ ঢাকার মধ্যস্থলে শুরু হয় বৃষ্টি। সারা দিনের গরমের পর এ বৃষ্টি স্বস্তির। এর সঙ্গে তীব্র বেগে বাতাস বইতে শুরু করে। সাড়ে ১০টার পর মুষলধারে বৃষ্টি থামে।

আবহাওয়া অধিদফতর জানায়, রবিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদীকোট, পাবনা, ফেনী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কমে আসতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬