ভারতে ৪০০ টন অক্সিজেন ‘জাকাত’ দিলেন ব্যবসায়ী প্যায়ারে খান

০১ মে ২০২১, ০৬:৫০ PM
অক্সিজেন ট্রাকের সামনে দাঁড়ানো ভারতীয় ব্যবসায়ী প্যায়ারে খান

অক্সিজেন ট্রাকের সামনে দাঁড়ানো ভারতীয় ব্যবসায়ী প্যায়ারে খান © ফাইল ফটো

একসময় রেলস্টেশনে কমলা বিক্রি করে সংসারের খরচ মেটাতেন। সংসারে ছিল চার ভাইবোন। তাঁদের মা-ও বিভিন্ন কাজ করে সংসারের জন্য উপার্জন করতেন। কাজ শেষে প্রতি সন্ধ্যায় দ্রুত বাড়ি ফিরতেন প্যায়ারে খান। অটোরিকশাও চালিয়েছেন জীবনে। তিনি আজ ৪০০ কোটি রুপির কোম্পানির মালিক।

বর্তমানে ভারতের করোনা পরিস্থিতিতে যেখানে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে অনেক মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন হাসপাতালে দান করেছেন অক্সিজেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এরই মধ্যে ৮৫ লাখ রুপির ৪০০ টন তরল অক্সিজেন দান করেছেন প্যায়ারে খান। এ ছাড়া মহারাষ্ট্রের নাগপুর শহরের বাইরে ও ভেতরে একাধিক হাসপাতালে সাহায্যও করেছেন তিনি। বিনা ভাড়ায় দিয়ে যাচ্ছেন গাড়ি সেবাও।

আরও পড়ুন: ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে কারাদণ্ড, বিপাকে আইপিএল ক্রিকেটাররা

পবিত্র রমজান মাসে জাকাত হিসেবে দেওয়া এসব সহায়তা মনুষ্যত্বের জন্য করছেন বলে জানিয়েছেন প্যায়ারে খান। তিনি বলেন, ‘আমি আমার অক্সিজেন সেবার মাধ্যমে সমাজের সেবা করতে পারি, যা এই সংকটের সময়ে সব সম্প্রদায়ের মধ্যে পৌঁছে যাবে।’

প্রয়োজনবোধে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্যায়ারে খান।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬