ভারতের হাসপাতালে আগুন, ১৮ করোনা রোগীর মৃত্যু 

০১ মে ২০২১, ১০:০৫ AM
ভারতের ওয়েলফেয়ার হাসপাতালে আগুন

ভারতের ওয়েলফেয়ার হাসপাতালে আগুন © সংগৃহীত

ভারতের গুজরাটের ভারুচে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন করোনা রোগী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওয়েলফেয়ার হাসপাতালের চারতলার কোভিড-১৯ ওয়ার্ডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ শনিবার হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, সে সময় ওয়ার্ডে আরও প্রায় ৫০ জন রোগী ছিলেন। দমকল বাহিনীর সদস্য এবং স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার পরপরেই আমরা ১২ জনের মৃত্যুর সংবাদ পাই। সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুর সংখ্যা ১৮ জনে দাঁড়ায়।’

ভারুচের সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজেন্দ্রসিংহ ছুদাসামা জানান, আগুন এবং ধোঁয়ায় কোভিড-১৯ ওয়ার্ডের ১২ রোগী মারা গেছেন। বাকি ছয় জন হাসপাতালে মারা গেছেন নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় মারা গেছেন তা স্পষ্ট না।

আরও দেখুন: ভারতে একদিনে করোনায় আক্রান্ত চার লাখ ছাড়াল

একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত এই কোভিড-১৯ হাসপাতালটি আহমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে ভারুচ-জাম্বুসর মহাসড়কে অবস্থিত।

এক দমকল কর্মকর্তা জানান, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়দের সহায়তায় প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করে আশেপাশের হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence