আগে থেকেই তালিকায় ভারত

বাংলাদেশসহ দ. এশিয়ার ৪ দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সিঙ্গাপুর

৩০ এপ্রিল ২০২১, ০৯:০৭ PM
রোববার থেকে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর

রোববার থেকে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর © ফাইল ফটো

আগামী পরশু রোববার থেকে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতা স্বরূপ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুর সরকার। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দীর্ঘ ও স্বল্প মেয়াদের ভিসাধারীদের বেলায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন : সব ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো হতে পারে, ৫ মে বৈঠক

এর আগেই ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সিঙ্গাপুর। ভারত বর্তমানে করোনাভাইরাসের আঘাতে বিশ্বের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। দেশটির চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬