ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৩৮

৩০ এপ্রিল ২০২১, ০৮:৪০ AM
দুর্ঘটনার স্থল

দুর্ঘটনার স্থল © সংগৃহীত

ইসরায়েলের এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। আহতদের উদ্ধার করে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৫টার দিকে দেশটির উত্তরাঞ্চলের একটি ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক গণাজমায়েতের পর হুড়োহুড়ির মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ‘লাগ বাওমের’ নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে বিপুল সংখ্যক ইহুদি উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। একপর্যায়ে শুক্রবার ভোরে হতাহতের এই ঘটনা ঘটে।

হারেৎজ আরও জানায়, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে হেলিকপ্টার যোগে ৬টি এ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।

এদিকে এমন মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। টুইটারে এক শোক বার্তায় তিনি আহতদের আরোগ্য কামনা করেছেন। একই সাথে এই ঘটনাকে তিনি মর্মান্তি বলে উল্লেখ করেছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬